Type Here to Get Search Results !

ইউক্রেনে পাঠানো হলো ১০০০ সেনার মরদেহ, রাশিয়ায় ফেরত এলো ৪১

রাশিয়া ১,০০০ জন নিহত ইউক্রেনীয় সেনার মরদেহ হস্তান্তর করেছে। এর বিনিময়ে ৪১ জন রুশ সেনার মরদেহ ফেরত দিয়েছে ইউক্রেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রুশ বার্তা সংস্থা এ তথ্য দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।

নিজস্ব সূত্রের বরাত দিয়ে তাস জানায়, রাশিয়া ১,০০০ জন নিহত ইউক্রেনীয় সৈন্যের মরদেহ হস্তান্তর করেছে, আর ইউক্রেন ৪১ জন রুশ সেনার মরদেহ হস্তান্তর করেছে।

২০২৬ সালের ২ ফেব্রুয়ারি রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, ২০২৫ সালের জুন থেকে নিহতদের মরদেহ ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তখন থেকে ১২,০০০-এর বেশি মরদেহ কিয়েভের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে মস্কো ২০০-র বেশি রুশ সেনার মরদেহ ফেরত পেয়েছে।

এছাড়া ২০২৬ সালের ২৬ ফেব্রুয়ারি, রুশ প্রেসিডেন্টের সহকারী ও আলোচনাকারী দলের প্রধান ভ্লাদিমির মেডেনেস্কি জানান, আরও ১,০০০ জন নিহত ইউক্রেনীয় সেনার মরদেহ ইউক্রেনের কাছে হস্তান্তর করা হয়েছে, আর রাশিয়া পেয়েছে ৩৫ জন সেনার মরদেহ।

কেএম



from jagonews24.com | rss Feed https://ift.tt/06BfUt1

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.