Type Here to Get Search Results !

বিশ্বকাপ ফুটবলের ফাইনাল দেখতে চান? ২৮ কোটি টাকা নিয়ে তৈরি থাকুন!

ফিফা বিশ্বকাপের ফাইনাল দেখার আগ্রহ ফুটবলপ্রেমী মানুষের প্রায় সবারই থাকে। কিন্তু দূরত্ব, সময় এবং সর্বোপরি অর্থের কারণে অধিকাংশেরই ফাইনাল দেখা হয় না। ২০২৬ বিশ্বকাপ ফাইনালে কে খেলবে, কারা উঠবে- সবই অজানা। কিন্তু এখনই বিশ্বকাপ ফাইনালকে ঘিরে যে চাঞ্চল্য তৈরি হয়েছে, তা রীতিমত বিস্ময়কর।

ফিফার অফিসিয়াল টিকিট রিসেল প্ল্যাটফর্মে এমন কিছু টিকিট বিক্রির জন্য তোলা হয়েছে, যার মূল্য শুনলে চোখ কপালে উঠবে- প্রতি টিকিট প্রায় ২৩ লাখ ডলার (প্রায় ২.৩ মিলিয়ন ডলার বা প্রায় ২৮ কোটি ১৭ লাখ ৪৯ হাজার ৪৫০ টাকা)! বিশ্বাস হচ্ছে না? সত্যিই অবিশ্বাস্য ব্যাপার-সেপার তেরি হয়েছে বিশ্বকাপ ফাইনারের টিকিট ঘিরে।

এই টিকিটগুলো ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফাইনালের জন্য। নির্দিষ্টভাবে ব্লক ১২৪, রো ৪৫-এর ৩৩-৩৬ নম্বর সিট- গোলপোস্টের পেছনের নিচের ডেকের আসনগুরোই এই অবিশ্বাস্য দামে তালিকাভুক্ত হয়েছে।

ফিফা জানিয়েছে, তাদের রিসেল বা এক্সচেঞ্জ মার্কেটপ্লেসে বিক্রেতারা নিজেরাই টিকিটের মূল্য নির্ধারণ করতে পারেন। তবে প্রতিটি টিকিট বিক্রিতে ক্রেতার কাছ থেকে ১৫% এবং বিক্রেতার কাছ থেকেও ১৫% ফি কেটে নেয় ফিফা।

ফাইনালের টিকিটের মধ্যে তুলনামূলক কম দামের অপশনও রয়েছে, তবে সেগুলিও সাধারণ দর্শকের নাগালের অনেক বাইরে। নিচের ডেকের একটি আইল সিট (সহজ প্রবেশ সুবিধাসহ) তালিকাভুক্ত হয়েছে ২ লাখ ৭ হাজার ডলারে (প্রায় ৩ কোটি ৩০ লাখ ৭৫ হাজার টাকা)। আবার উপরের ডেকের একেবারে শেষ সারির একটি ক্যাটাগরি-২ টিকিটের দাম ধরা হয়েছে ১ লাখ ৩৮ হাজার ডলার (১ কোটি ৬৯ লাখ টাকা)। একই ব্লকের কাছাকাছি আরেকটি সিটের দাম আবার ‘মাত্র’ ২৩ হাজার ডলার (২৮ লাখ ১৮ হাজার টাকা)- যা তুলনায় কম হলেও এখনও বিশাল অঙ্ক।

সবচেয়ে কম দামের টিকিট হিসেবে দেখা গেছে চারটি সিটের একটি প্যাকেজ, যার মোট মূল্য ১০,৯২৩.৮৫ ডলার (১৩ লাখ ৩৮ হাজার ১৬৭ টাকা)-অর্থাৎ প্রতিটি সিটও কয়েক হাজার ডলারের কম নয়।

অন্যদিকে, ফিফার নিজস্ব অফিসিয়াল বিক্রয় সাইটে ফাইনালের টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে প্রায় ১০,৯৯০ ডলার (১৩ লাখ ৪৭ হাজার টাকা)। সেমিফাইনালের টিকিটও কম নয়- ১৪ জুলাই টেক্সাসের আর্লিংটনে অনুষ্ঠিত ম্যাচের টিকিট ১১,১৩০ ডলার পর্যন্ত উঠেছে (১৩ লাখ ৬৪ হাজার টাকা), আর ১৫ জুলাই আটলান্টার ম্যাচের জন্য ৯,৬৬০ ও ৪,৩৬০ ডলারের টিকিট পাওয়া যাচ্ছে।

যুক্তরাষ্ট্র দলের গ্রুপ পর্বের ম্যাচগুলোর টিকিটও বেশ ব্যয়বহুল। ১২ জুন ক্যালিফোর্নিয়ার ইঙ্গলউডে যুক্তরাষ্ট্র বনাম প্যারাগুয়ের ম্যাচের টিকিট ১,৯৪০ থেকে ৪,১০৫ ডলার পর্যন্ত। ১৯ জুন সিয়াটলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের টিকিট ২,৭১৫ ডলার এবং ২৫ জুন তরস্কের বিপক্ষে ম্যাচের টিকিট ১,৩৪৫ থেকে ২,৯৭০ ডলারে বিক্রি হচ্ছে।

কানাডার ম্যাচগুলোর টিকিটও কম নয়। ১২ জুন টরন্টোতে কানাডা বনাম বসনিয়া ও হার্জেগোভিনার ম্যাচের টিকিট ৯৮০ থেকে ৩,৩৬০ ডলার পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

কোয়ার্টার ফাইনাল ম্যাচগুলোর টিকিটও কয়েক হাজার ডলারের ঘরে- ম্যাসাচুসেটস, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা ও মিসৌরিতে অনুষ্ঠিত ম্যাচগুলোর জন্য ১,৬১০ থেকে ৫,৭৩০ ডলার পর্যন্ত দাম রাখা হয়েছে। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের টিকিট পাওয়া যাচ্ছে ১,১২৫ ডলারে।

সব মিলিয়ে বলা যায়, এবারের বিশ্বকাপ শুধু ফুটবল নয়, টিকিটের অস্বাভাবিক মূল্য নিয়েও আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। বিশেষ করে ফাইনালের টিকিটের এই আকাশছোঁয়া দাম সাধারণ দর্শকদের জন্য একপ্রকার স্বপ্নই হয়ে থাকছে।

আইএইচএস/



from jagonews24.com | rss Feed https://ift.tt/Bd5ecN0

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.