Type Here to Get Search Results !

প্রেমের টানে কুষ্টিয়ায় এসে তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক

ভৌগোলিক সীমানা পেরিয়ে প্রেমের টানে সুদূর চীন থেকে কুষ্টিয়ার ভেড়ামারায় ছুটে এসেছেন এক যুবক। সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘ এক বছরের সম্পর্ককে পরিণতি দিতে স্থানীয় তরুণী তাসলিমা খাতুনের (১৯) সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন চীনা ওই যুবক চেন বাও মিং (২৪)।

জানা গেছে, কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের পশ্চিম বেহলা গ্রামের মধু মোল্লার মেয়ে তাসলিমা খাতুনের সঙ্গে চীনের গাতসু প্রদেশের বাসিন্দা চেন ইউয়ানঝির ছেলে চেন বাও মিংয়ের আজ থেকে প্রায় বছর খানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় হয়। দীর্ঘ এক বছর অনলাইনে আলাপচারিতার মাধ্যমে তাদের মধ্যে গভীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

চেন বাও মিং পেশায় একজন রেস্টুরেন্ট ব্যবসায়ী। পরিবারের সম্মতি নিয়েই ২০ এপ্রিল তিনি বাংলাদেশে পৌঁছান। এরপর কুষ্টিয়া আদালতে তাদের বিয়ে সম্পন্ন হয়। বর্তমানে এই দম্পতি ভেড়ামারায় তাসলিমার বাড়িতেই অবস্থান করছেন।

এদিকে বিদেশি জামাই আসার খবর ছড়িয়ে পরায় চীনা ওই যুবককে দেখতে তাসলিমার বাড়িতে ভিড় করে উৎসুক জনতা।

নিজের অনুভূতি ব্যক্ত করে তাসলিমা খাতুন বলেন, উভয় পরিবারের সম্মতিতেই আমাদের বিয়ে হয়েছে। আমার শ্বশুর-শাশুড়ির সঙ্গে আমার বাবা-মায়ের নিয়মিত যোগাযোগ হচ্ছে। আমি এই বিয়েতে অত্যন্ত খুশি।

চীনা যুবক চেন বাও মিং জানান, পারিবারিক অবস্থা যা-ই হোক, আমি তাসলিমাকে ভালোবাসি। তার পরিবার খুবই দয়ালু ও বন্ধুসুলভ, তাদের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। খুব দ্রুতই প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে আমি আমার স্ত্রীকে চীনে নিয়ে যেতে চাই।

আল-মামুন সাগর/এনএইচআর



from jagonews24.com | rss Feed https://ift.tt/M4Wi7fl

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.