Type Here to Get Search Results !

স্বাস্থ্যোজ্জ্বল ত্বক পেতে ঈদে মেকআপ কীভাবে তুলবেন

ঈদের সাজ-সজ্জা যতই গুরুত্বপূর্ণ হোক, স্বাস্থ্যোজ্জ্বল ত্বক ঠিক ততটাই জরুরি। ঈদে সারাদিন ঘুরে মেকআপ না তুলে অনেকেই ঘুমিয়ে পরে। কিন্তু এর ফলে ত্বকে ব্রণ, ব্ল্যাকহেডস, হোয়াইটহেডস, র‍্যাশ বা অ্যালার্জির মতো সমস্যা দেখো দিতে পারে। তাই ঈদে যেকোনো ধরনের মেকআপ করার পর সঠিকভাবে তা তোলার নিয়ম জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ক্লিনজারের আগে মেকআপ রিমুভার ব্যবহার
মেকআপের মধ্যে থাকে ফাউন্ডেশন, প্রাইমার, সানস্ক্রিন, ময়েশ্চারাইজার, ব্লাশ, হাইলাইটার ইত্যাদি। এছাড়া ধুলোবালি ও অন্যান্য ময়লা ত্বকে জমে। তাই প্রথমে মেকআপ রিমুভার ব্যবহার করে মুখ পরিষ্কার করা উচিত। মাইসেলার ওয়াটার বা ক্লিনজিং অয়েল এ ক্ষেত্রে খুব কার্যকর। মাইসেলার ওয়াটার ব্যবহার করলে পাতলা কটন প্যাডে তা নিয়ে ত্বক পরিষ্কার করতে হবে। ক্লিনজিং অয়েল হলে পরিমাণমতো হাতে নিয়ে মুখে মাখলেই হবে। মেকআপ রিমুভার দিয়ে মুখ পরিষ্কার করার পর ভালো একটি ক্লিনজার ব্যবহার করে মুখ ধুয়ে নিন।

ত্বকের রোমকূপ খুলতে এবং গভীর থেকে ধুলোবালি বের করতে গরম পানির ভাপ১০ মিনিট নেওয়া যেতে পারে। এটি ত্বককে পরিষ্কার রাখার পাশাপাশি শ্বাস-প্রশ্বাসকে উন্নত করে।

jago

চোখের মেকআপ আলাদা করে তুলুন
চোখের মেকআপ, যেমন কাজল, মাসকারা বা আইলাইনার, অন্য মেকআপের থেকে আলাদাভাবে তোলা উচিত। চোখের মেকআপ আগে না তুলে পুরো মুখের মেকআপ তোলার চেষ্টা করলে কাজল বা মাসকারা মুখের অন্যান্য অংশে ছড়িয়ে পড়তে পারে, যা ত্বকের জন্য ক্ষতিকর। বাজারে আলাদা চোখের মেকআপ রিমুভার পাওয়া যায়। যদি তা ব্যবহার করা সম্ভব না হয়, তবে নারিকেল তেল বা বেবি অয়েল দিয়ে চোখের মেকআপ তুলতে পারেন। কটন প্যাডে সামান্য তেল নিয়ে চোখের আইলাইনার বা কাজল আস্তে আস্তে মুছে ফেলুন।

বেশি ঘষাঘষি না করা
মেকআপ তোলার সময় বেশি ঘষা ত্বকের টিস্যুকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই মেকআপ রিমুভার ব্যবহার করার পর ফেসিয়াল টিস্যু বা পাতলা কাপড় দিয়ে আস্তে আস্তে অতিরিক্ত তেলচিটচিটে ভাব তুলে ফেলুন। এরপর ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে নিন। ক্লিনজার ব্যবহারের সময়ও খুব আলতো হাতে ত্বককে ম্যাসাজ করুন।

শুধু মেকআপ রিমুভিং ওয়াইপস নয়
বাজারে মেকআপ রিমুভিং ওয়াইপস সহজে ব্যবহারের জন্য পাওয়া যায়। তবে এগুলো পুরো মেকআপ তোলার ক্ষেত্রে যথেষ্ট নয়। বরং ধুলাবালি এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে ত্বকের ক্ষতি করতে পারে। যদি খুব ক্লান্তি থাকে, একবারের জন্য মাইসেলার ওয়াটার দিয়ে মুখ ধুয়ে ত্বককে আংশিকভাবে পরিষ্কার রাখতে পারেন।

ময়েশ্চারাইজার ব্যবহার
মেকআপ রিমুভার ও ক্লিনজারের পরে ত্বক শুষ্ক ও রুক্ষ হয়ে যেতে পারে। এতে ত্বকের বার্ধক্যের ছাপ পড়তে শুরু করে এবং ব্যারিয়ারও ক্ষতিগ্রস্ত হয়। তাই মুখ ধোয়ার পর টোনার, সিরাম ও ময়েশ্চারাইজার ব্যবহার করা ভালো। এটি ত্বককে পুনরায় নরম, হাইড্রেটেড ও প্রাণবন্ত রাখে।

সুতরাং ঈদে স্বাস্থ্যোজ্জ্বল ত্বকের জন্য মেকআপ তোলার নিয়মগুলো মানা খুবই গুরুত্বপূর্ণ। সঠিক যত্ন ত্বককে শুধু সুস্থ রাখে না, বরং দীর্ঘমেয়াদে ত্বকের সৌন্দর্যও বজায় রাখে।

সূত্র: ভোগ, ফেমিনা, বিউটিফুল ইন্ডিয়া

এসএকেওয়াই

 



from jagonews24.com | rss Feed https://ift.tt/pIyodC2

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.