Type Here to Get Search Results !

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে থাকছেন না শাহবাজ শরীফও

তারেক রহমানের নেতৃত্বে গঠিত হতে যাওয়া নতুন সরকারের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তার পরিবর্তে দেশটির পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগবিষয়ক ফেডারেল মন্ত্রী আহসান ইকবাল প্রতিনিধিত্ব করবেন। বিষয়টি জাগোনিউজকে নিশ্চিত করেছে ঢাকায় পাকিস্তানের হাইকমিশন।

প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ অস্ট্রিয়ার ফেডারেল চ্যান্সেলর ক্রিশ্চিয়ান স্টকারের আমন্ত্রণে রোববার (১৫ ফেব্রুয়ারি) দুই দিনের সরকারি সফরে ভিয়েনায় গেছেন। তার সঙ্গে রয়েছে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল, যার মধ্যে রয়েছেন ফেডারেল মন্ত্রিসভার সদস্য ও উচ্চপদস্থ কর্মকর্তারাও।

এদিকে, বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠান মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। এতে ভারত, পাকিস্তান, চীনসহ আঞ্চলিক ও বন্ধুপ্রতিম ১৩টি দেশের সরকারপ্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে।

শপথ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও আমন্ত্রণ জানানো হয়েছিল, তবে একই দিনে ইন্ডিয়া-এআই ইমপ্যাক্ট সামিটে অংশ নেওয়ার কথা থাকায়, তিনি ঢাকায় উপস্থিত থাকবেন না। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অনুষ্ঠানে লোকসভার স্পিকার ওম বিড়লা ভারতের প্রতিনিধিত্ব করবেন।

ঢাকার কূটনৈতিক সূত্র জানিয়েছে, সার্কভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীরাও আমন্ত্রণ পেয়েছেন। এর মধ্যে নেপালের পররাষ্ট্রমন্ত্রী উপস্থিত থাকবেন, কিন্তু ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আসছেন না। পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার অস্ট্রিয়া সফরের কারণে অনুষ্ঠানে থাকতে পারবেন না।

বাংলাদেশের নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা। ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা ঢাকায় আসবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।

কূটনৈতিক সূত্র জানিয়েছে, আমন্ত্রিতদের তালিকায় আরও রয়েছে সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া ও ব্রুনেইয়ের প্রতিনিধিরাও।

জেপিআই/এসএএইচ



from jagonews24.com | rss Feed https://ift.tt/6gLcfG1

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.