Type Here to Get Search Results !

তারেক রহমানকে চব্বিশের শহীদের চিঠিসহ আরও যা উপহার দিলেন নাহিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারময়ান তারেক রহমান ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো.নাহিদ ইসলামের মধ্যে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮টা ২৫ মিনিটের দিকে রাজধানীর বেইলি রোডে নাহিদ ইসলামের বাসায় যান তারেক রহমান। পরে সাক্ষাৎ শেষে রাত ৯টা ১০ মিনিটের দিকে বাসা থেকে বের হন তিনি।

নাহিদ ইসলামের বাসায় পৌঁছালে তারেক রহমানকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। দুই দলের গুরুত্বপূর্ণ নেতারা সাক্ষাতে উপস্থিত ছিলেন। এসময় তারেক রহমানকে এনসিপির প্রতীক শাপলা কলির স্তম্ভ ও চব্বিশের অভ্যুত্থানে এক শহীদের চিঠি উপহার দেন।

সাক্ষাৎ শেষে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন সাংবাদিকদের সাথে কথা বলেন। তিনি জানান, তারেক রহমানকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান নাহিদ ইসলাম। এসময় তার সঙ্গে উপস্থিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির অন্য নেতাদেরকেও স্বাগত জানান নাহিদ।

‘আমাদের দলীয় প্রতীক শাপলা কলি, সেই শাপলা কলি প্রতীকের একটি প্রতিচ্ছবি, একটি কাঠামো তারেক রহমানকে উপহার হিসেবে দেওয়া হয়েছে। এছাড়া চব্বিশের অভ্যুত্থানে একজন শহীদের হাতে লেখা চিঠিও তারেক রহমানকে উপহার হিসেবে দিয়েছেন নাহিদ।’ 

আখতার বলেন, নির্বাচন পরবর্তী এই সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির জন্য একটা গুরুত্বপূর্ণ দিক হিসেবে বিবেচিত হবে।

এনএস/এসএএইচ



from jagonews24.com | rss Feed https://ift.tt/5nNYzLU

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.