Type Here to Get Search Results !

চট্টগ্রামে ১২শ টন কাঁচামাল নিয়ে সাগরে ডুবে গেলো জাহাজ

চট্টগ্রাম বন্দরের কর্ণফুলী মোহনা এলাকায় ১২শ টন কাচামাল নিয়ে ‘এমভি জায়ান’ নামে একটি লাইটারেজ জাহাজ ডুবে গেছে। শনিবার (১৮ অক্টোবর) সকালে বঙ্গোপসাগর ও কর্ণফুলী নদীর মোহনায় নেভাল একাডেমি সংলগ্ন এলাকায় জাহাজটি ডুবে যায়।

বন্দরের সচিব ওমর ফারুক বলেন, বন্দরের বহির্নোঙরের মাদার ভ্যাসেল থেকে ১২০০ টন বল ক্লে (সিরামিক শিল্পের কাঁচামাল) নিয়ে জাহাজটি ঢাকার উদ্দেশে রওনা দিয়েছিল। সাগরে লাইটারেজটা ডুবে যাওয়ায় এর সব পণ্য নষ্ট হয়ে গেছে। তবে বন্দর চ্যানেল দিয়ে অন্যান্য জাহাজ চলাচলের ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না বলে জানান তিনি।

জাহাজের এক শ্রমিক বলেন, শুক্রবার (১৭ অক্টোবর) রাতে জাহাজটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। শনিবার সকালে এটি উপকূলে নিয়ে আসার পথে নেভাল একাডেমির কাছাকাছি ডুবো চরে আটকে সেটির তলা ফেটে তিনটি হ্যাচেই পানি ঢুকে যায়।

জাহাজটির মালিক সংস্থা জায়ান শিপিং লাইন্সের অপারেশন অফিসার কাজী মোহাম্মদ শিবলু বলেন, শুক্রবার রাত ৮টার দিকে জাহাজটি স্টিয়ারিং ফেইল করে। ইঞ্জিনেও ত্রুটি দেখা দেয়। সকালে তীরের দিকে নিয়ে আসার সময় জাহাজটি ডুবে যায়। দুর্ঘটনার সময় জাহাজে থাকা ১৩ নাবিক নিরাপদে আছেন।

এমডিআইএইচ/এসএএইচ



from jagonews24.com | rss Feed https://ift.tt/qU9hjnW

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.