বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে খালেদা জিয়া তার গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে হাসপাতালের উদ্দেশে রওনা হন। পরে তার ব্যক্তিগত চিকিৎসক ও মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
খালেদা জিয়া সর্বশেষ গত ২৮ আগস্ট নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য একই হাসপাতালে গিয়েছিলেন।
বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এবং দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এর আগে সাংবাদিকদের জানিয়েছিলেন, প্রয়োজনীয় কিছু নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার জন্য খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হচ্ছে। পরীক্ষা শেষে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছেন সাবেক এ প্রধানমন্ত্রী। তিনি বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। শারীরিক অবস্থা স্থিতিশীল রাখতে চিকিৎসকরা নিয়মিত তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখছেন।
কেএইচ/একিউএফ
from jagonews24.com | rss Feed https://ift.tt/QutC4lp