Type Here to Get Search Results !

মালয়েশিয়ায় নবনিযুক্ত হাইকমিশনারের পরিচয়পত্র হস্তান্তর

মালয়েশিয়ায় নবনিযুক্ত হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান প্রোটোকল কর্মকর্তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় তিনি তার পরিচয়পত্রের অনুলিপি হস্তান্তর করেছেন।

সাক্ষাতে প্রধান প্রোটোকল কর্মকর্তা হাইকমিশনারকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। এ সময় উভয়পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার ও পারস্পরিক স্বার্থসংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

পরবর্তীতে হাইকমিশনার উইসমা পুত্রায়া অবস্থিত দক্ষিণ ও মধ্য এশিয়া বিভাগের আন্ডারসেক্রেটারির সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে বিভিন্ন সমঝোতা স্মারক বাস্তবায়নের মাধ্যমে দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন ফেসবুক পোস্টে এসব তথ্য জানিয়েছে।

সাক্ষাতের সময় হাইকমিশনারের সঙ্গে উপস্থিত ছিলেন উপহাইকমিশনার মোছা. শাহানারা মোনিকা, কাউন্সেলর (রাজনৈতিক) ও চ্যান্সারি প্রধান প্রণব কুমার ভট্টাচার্য এবং থার্ড সেক্রেটারি (রাজনৈতিক) মোহাম্মদ তানজিম হোসেন।

জেপিআই/এনএইচআর



from jagonews24.com | rss Feed https://ift.tt/pf1V02v

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.